পূর্বধলায় নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৭
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বড় ইলাশপুর গ্রামে গত বুধবার নদীতে ডুবে মারা গেছে তিন শিশু। নিহতরা হলো, উপজেলা সদর ইউনিয়নের বড় ইলাশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম (৬), সিরাজুল ইসলামের মেয়ে কনিকা (৫) ও শামছুদ্দিনের ছেলে সুমনা (৬)। ওই তিন শিশু বাড়ির পাশে রাজা বাজার সংলগ্ন ধলাই নদীতে গোসল করতে নামে। হঠাত্ তারা একে একে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কনিকার ভাসমান লাশ উদ্ধার করলেও অন্য দু’জন নিখোঁজ হয়ে যায়। পরে নদীতে অনেক খোঁজাখোঁজির পর সুমনা ও মাজহারুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।