বৈশাখের তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া। হাসপাতাল ও ক্লিনিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড়—তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গরমে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। কাজেই শিশুরা বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। এর বড় কারণ খোলা স্থানের খাবার গ্রহণ। স্কুলগুলোর সামনে দেখা যায় ভাসমান খোলা খাবারের দোকান। যারা খোলা ভ্যানে খাবার বিক্রি করে তাদেরকে গরমের এই মওসুমে স্কুলের সামনে বসতে নিষেধ করতে হবে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ অথবা প্রশাসনের উদ্যোগী হওয়া উচিত।
রাজু আহমেদ,
উলুবাড়ীয়া, বি এন হাট,
মঠবাড়ীয়া, পিরোজপুর
