মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন ঝিটকা ঘনবসতিপূর্ণ একটি এলাকা। ইছামতি নদীর তীরে ঝিটকা হাট গরু, পেঁয়াজ, হাজারি গুড় ও কাঁচামরিচের জন্য বিখ্যাত। ঝিটকা হাট থেকে প্রতিদিন শত শত ট্রাক পেঁয়াজ, কাঁচামরিচ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায়। এখানে দুটি ডিগ্রি কলেজ, কয়েকটি হাইস্কুল, গার্লস হাইস্কুল, কিন্ডারগার্টেন, আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, ক্লিনিক, ব্যাংক বীমা প্রতিষ্ঠান এবং সিনেমা হলসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা থেকে বাস সার্ভিস রয়েছে দীর্ঘদিন ধরে। এখানে রয়েছে বহু বছরের পুরনো জমিদার বাড়ি। এ এলাকায় কোনো দুর্ঘটনা বা অগ্নি সংযোগ হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। তাই ঝিটকায় একটি ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।
এম এ আওয়াল,
চালা, ঝিটকা, মানিকগঞ্জ
