ঢাকায় কুড়িল, বসুন্ধরা, বারিধারা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের কাছে হেইজ এ্যান্ড হায়ারের পণ্যসামগ্রী সহজলভ্য করতে কুড়িল, প্রগতি সরণীতে একটি শো-রুম চালু হয়েছে। প্রগতি সরণীতে ক-২২৯, কুড়িলে দ্বিতীয় তলায় এ শো-রুম অবস্থিত। প্রধান অতিথি হিসাবে গত ৬ মে এ শো-রুম উদ্বোধন করেন হেইজ বাংলাদেশের চেয়ারম্যান মেজর (অব.) টিআইএম নূরুন্নবী। উপস্থিত ছিলেন— কোম্পানির চিফ কনসালট্যান্ট সাজিদুর রহমান খান, এ্যাডভাইজার সাজ্জাদ হোসেন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
