শোক সংবাদ

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:৪৬
চিনুবালা চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া শহরের উপাংসু কুমার চক্রবর্তীর স্ত্রী ও সময় টিভির জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তীর মা চিনুবালা চক্রবর্তী (৫৭) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল শহরের পাইকপাড়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে রেখে গেছেন। জহির উদ্দিন সিরাজগঞ্জে উল্লাপাড়ার সমাজসেবক ডা. জহির উদ্দিন (৭৪) বার্ধক্যজনিত কারণে গত বুধবার পৌরসভার ঝিকিড়া মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন। চৌধুরী খুরশিদ বিন আলম আওয়ামী লীগের রাজশাহী মহানগর কমিটির সহ-সভাপতি সমাজসেবক চৌধুরী খুরশিদ বিন আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের বড় ভাই। তার মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। একেএম আজহার উদ্দিন ভাষাসংগ্রামী একেএম আজহার উদ্দিন (৮২) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বরিশালে দক্ষিণ আলেকান্দাস্থ কিশোর সজলিস জামে মসজিদে আজ বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জেবুন্নেসা দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিসের স্পোর্টস রিপোর্টার জাকির হোসেন লুলুর শাশুড়ি মোসাম্মত্ জেবুন্নেসা (৭০) দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত থাকার পর চিকিত্সাধীন অবস্থায় গতকাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা রাঙ্গামাটি জেলার বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিরা গভীর শোক প্রকাশ করেছেন। শহরবানু বরিশালে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক খোকন মৃধার মা শহরবানু (৭০) বার্ধক্যজনিত কারণে গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।