বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিরণের স্ত্রী জেবুন্নেছা

আপডেট : ০৮ মে ২০১৪, ২৩:০৯
বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এই আসনের সদ্য প্রয়াত আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা হক। গতকাল বৃহস্পতিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মনোনয়ন প্রত্যাশী ১২ জনের সাক্ষাত্কার নেয়া হয়। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।