ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে দুই ট্রাক ও একটি কভারভ্যানের মধ্যে সংঘর্ষে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ জানায়, প্রথমে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এরপর একটি কভারভ্যান এসে দুর্ঘটনা-কবলিত ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চান্দিনা থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশের র্যাকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় রাস্তায় কোন দুর্ঘটনা ঘটলেই যানজট তীব্র আকার ধারণ করে।
