নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারের পরিবারকে সমবেদনা জানাতে গতকাল বৃহস্পতিবার তাদের বাসায় গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এসময় তিনি বলেন, সারাদেশে জনগণের জান-মালের নিরাপত্তা নাই। এটাই এ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সরকারের একটি সংস্থা ব্যবসায়ীদের ধরে বিভিন্ন উপায়ে টাকা পয়সা আদায় করছে। এ সময় তিনি হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাসহ সবাইকে গ্রেপ্তারের দাবি জানান। হান্নান শাহ আরও বলেন, জনগণকে বোকা বানানোর জন্য তিন জনকে সেনাবাহিনীর লগ এড়িয়াতে রাখা হয়েছে, তাদের নাকি বিচার করা হবে। একবার অবসরে পাঠাবেন আবার লগ এড়িয়াতে এনে বিচারের সম্মুখীন করবেন এটাতো হতে পারে না।
দুপুর সাড়ে ১২টায় বিএনপির প্রতিনিধি দল নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আলাউদ্দিন খান স্টেডিয়াম ঘুরে দেখেন খালেদা জিয়ার জনসভা করার জন্য।
