আজকের রাশিফল

আপডেট : ০৯ মে ২০১৪, ১৯:১৩
১০ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, শনিবার আজ ২৭ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১০ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ১ ও ৬। শুভবার: রবি ও শুক্রবার। শুভরত্ন: চুন্নী ও হীরা। প্রকৃতিগতভাবে:আপনি উদার, চিন্তাশীল ও সহনশীল। আত্মবিশ্বাস আছে আপনার। আর আছে উদ্যম, ধৈর্য ও সাহস। বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের মৌলিক গুণ আছে আপনার। অতীত ও ঐতিহ্যের প্রতি টান আছে। আপনি আত্মনির্ভরশীলতায় বিশ্বাসী। কারও কাছে ঋণী থাকতে চান না। কিন্তু অন্যের জন্য আপনি চিন্তা করেন। অন্যের উপকার করতে চান। এতে অনেক সময় আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আপনাকে আরও মিতাচারী সংযমী ও বাস্তববাদী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সেনানায়ক আলফ্রেড জডল, সাঁতারু ব্রজেন দাস, গুরু সদয় দত্ত, শিল্পপতি টমাস লিপটন, অভিনেতা তারিক আনাম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সমাজ ও রাজনীতিতে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সামাজিকভাবে আর্থিক দিক ভালো যাবে। রোমাঞ্চ শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ শিক্ষক-অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে চিন্তিত ও বিব্রত হতে পারেন। কাজকর্মে ভুল-ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কলহ-বিবাদ এড়িয়ে চললে ভালো করবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বাইরে থেকে ভালো কোনো খবর পেতে পারেন। প্রকাশনা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিতে পারে। শিক্ষিত মহিলাদের চাকরির ব্যাপারে কোনো অগ্রগতি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। দুশ্চিন্তামুক্ত সময় কাটাবার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সহকর্মীদের সাথে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মন হতাশাগ্রস্ত হতে পারে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ প্রাপ্তিযোগ আছে। পুরনো কোনো পাওনা অপ্রত্যাশিতভাবে পেয়ে যেতে পারেন। কোনো কন্যার জন্য দুশ্চিন্তা হতে পারে। কর্মক্ষেত্রে অন্যদের সহযোগিতা পাবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্মপ্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মজুদদারী কালোবাজারি সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্মে বাধার সম্মুখীন হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। সহকর্মীদের সাথে সত্ভাব বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ সংগীত শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। উদ্বেগ ও উত্কণ্ঠায় ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ প্রতিরক্ষা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামান্য কোনো ভুলের জন্য অনর্থ ঘটতে পারে। অপ্রত্যাশিত কোনো সুযোগও পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মন চঞ্চল হতে পারে। সামান্য অসতর্কতাও আজ ক্ষতির কারণ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কাউকে অকারণ সন্দেহ করা ঠিক হবে না। কারো প্রতি অবিচার করে পরে অনুতপ্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অকারণ ব্যয় পরিহার করলে ভালো করবেন। বেকারদের কারো কর্মসংস্থান হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সচ্ছলতা হয়তো নাও থাকতে পারে। তবে কোনো অর্থকষ্ট থাকবে না। কিছু সুযোগ আসতে পারে। সময়মত সিদ্ধান্ত নিতে পারলে লাভবান হবেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যোগাযোগ শুভ।