ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে
প্রকাশ কুমার দাস
প্রভাষক, কমিপউটার শিক্ষা
মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা
প্রশ্ন-২। এসিনক্রোনাস ট্রান্সমিশন ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: এসিনক্রোনাস ট্রান্সমিশন ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য:
এসিনক্রোনাস ট্রান্সমিশন
সিনক্রোনাস ট্রান্সমিশন
১.যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে এসিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
১.যে ব্যবস্থায় প্রেরক স্টেশনে প্রথমে ডেটাকে কোন প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
২.কোন কমিপউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহূত হয়।
২.কমিপউটার থেকে কমিপউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহূত হয়।
৩.একটি ক্যারেক্টার ট্রান্সমিট হবার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতির সময় সব সময় সমান নাও হতে পারে।
৩.প্রতি বিরতির মাঝে সময় সমান থাকে।
৪.এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন এর গতি কম ও দক্ষতা কম।
৪.এই পদ্ধতিতে ডেটা চলাচলের গতি বেশি ও দক্ষতা বেশি।
৫.সময় তুলনামূলকভাবে বেশি লাগে।
৫.সময় তুলনামূলকভাবে কম লাগে।
৬.এটি সস্তা।
৬.এটি ব্যয়বহুল।
প্রশ্ন-১। ডেটা ট্রান্সমিশন মোড কী? ডেটা প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ আলোচনা কর। উত্তর: এক কম্পিউটার থেকে দূরবর্তী কোন কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাত্ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-
১.একমুখী প্রথা বা সিমপ্লেক্স মোড
২.অর্ধ দ্বি-মুখী প্রথা বা হাফ ডুপ্লেক্স মোড ও
৩.উভয়মুখী প্রথা বা ফুল ডুপ্লেক্স মোড।
নিচে এদের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
১. একমুখী প্রথা বা সিমপ্লেক্স মোড: সিমপ্লেক্স মোড পদ্ধতিতে ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায়। অর্থাত্ প্রেরক কম্পিউটার প্রাপক কম্পিউটারে ডেটা প্রেরণ করতে পারবে কিন্তু প্রাপক কম্পিউটার কখনও প্রেরক কম্পিউটারে ডেটা প্রেরণ করতে পারবে না। চিত্রের A কম্পিউটার শুধু B কম্পিউটারে ডেটা পাঠাতে পারবে, কিন্তু B কম্পিউটার A কম্পিউটারে ডেটা পাঠাতে পারবে না। উদাহরণ : রেডিও, টিভি ইত্যাদি।
চিত্র : সিমপ্লেক্স মোড
২. অর্ধ দ্বি-মুখী প্রথা বা হাফ ডুপ্লেক্স মোড: হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু এক সাথে সম্ভব নয়। যেমন, A কম্পিউটার যখন ডেটা পাঠায় তখন B কম্পিউটার শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে। আবার, যখন B কম্পিউটার ডেটা পাঠাবে তখন A কম্পিউটার শুধু তা গ্রহণ করবে। উদাহরণ : ওয়াকিটকি।
