আবারও মীরাক্কেলে শশী

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:১১
মীরাক্কেল তারকা ফারজানা সাগির শশী। নাটক ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় চলছে তার। সম্প্রতি বিটিভির একটি ধারাবাহিক নাটক ‘পাঁচটি দুষ্ট মেয়ের গল্প’-এর কাজ শেষ করলেন। সম্প্রতি পিরোজপুরের ভাণ্ডারিয়াতে একটি স্টেজ শোতে অংশ নেন তিনি। এ প্রসঙ্গে শশী বলেন, ‘খুবই মজার সময় কেটেছে ভাণ্ডারিয়া শোতে। সাথে ছিল দেশের আরও গুণী শিল্পীরা।’ একসঙ্গে অনেকগুলো কাজ করলেও উপস্থাপনাটাই নিয়মিত করছেন শশী। তিনি বলেন, ‘উপস্থাপনা করার ইচ্ছা আমার আগে থেকেই।’ তবে শশীর জন্য নতুন খবর হলো আগামী মীরাক্কেলের নতুন সিজনেও তিনি থাকছেন বিশেষ ভূমিকায়। শশীর কথায়, ‘এবারের সিজনের জন্যও বিশেষ প্রস্তুতি নিচ্ছি।’