গুজব প্রসঙ্গে অনন্ত

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:১১
বেশ কিছুদিন ধরেই একটা গুজব ছড়াচ্ছে শহরে। এক পত্রিকা লিখছে—অনন্ত-বর্ষা জুটি তাদের ‘মোস্ট ওয়েলকাম টু’-এর পর কোনো ছবিতে কাজ করবেন না। ছেড়ে দেবেন চিত্রজগত্। আবার কেউ বলছেন, আরও বেশি আগ্রহী হয়ে এই পথে হাঁটবেন। তবে এই বিভ্রান্তিকর খবরের দুটিরই যে কোনো ভিত্তি নেই তা জানালেন অনন্ত। সম্প্রতি ঢাকা এফএম-এ ডলি ইকবালের সাথে বিশেষ সাক্ষাত্কারে বলেন, ‘আমি চলচ্চিত্রে হুট করে চলে যেতে এত টাকা ইনভেস্ট করছি না। অবশ্যই এ নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তা রয়েছে। তবে এটাও ঠিক আমি অনেক কাজেই বাধাগ্রস্ত। এদেশের ছবির মান উন্নয়নে সবার একসাথে কাজ করা উচিত। এছাড়া ‘মোস্ট ওয়েলকাম ট’-এর কাজ শেষ করার পর অনেকেই প্রশ্ন করছেন নতুন ছবি কবে ধরবেন। আমি তাদের কী করে বুঝাই একটি ১২ কোটি টাকা বাজেটের ছবি শেষ করে তার মার্কেটিং নিয়েও অনেক কাজ থাকে। এটার ফলাফলটা নিয়েই তো আমি পরের কাজটি নিয়ে ভাবব।’