বলিউডের সেলিনা জেটলি এবারে নিগ্রহের শিকার হলেন।
দুবাইয়ে যাওয়ার পথে প্লেনের মধ্যে মাঝ আকাশে হেনস্থার শিকার হলেন সেলিনা জেটলি।
দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে প্লেনে মাঝ আকাশে বিমান সংস্থার কর্মীর হাতে হেনস্থা হতে হলো সেলিনা জেটলিকে। প্লেনে সেলিনার সঙ্গে আচমকাই দেখা হয়ে যায় তার দুই ডিজাইনার বন্ধু আন্না সিং ও ফারহা খান আলির। ‘নো এন্ট্রি’ সিনেমার অভিনেত্রী এরপর উঠে যান বন্ধুদের সঙ্গে কথা বলতে। কথার মাঝে ওয়াশরুমে যেতে চান সেলিনা। কিন্তু হঠাত্ই তাকে বাধা দেন বিমানসংস্থার এক কর্মী। এমনকি অভিযোগ, সেলিনার উদ্দেশ্যে কটু কথাও বলেন সেই বিমানসংস্থার কর্মী। আমেরিকায় এলজিবিটি কমিউনিটির এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে সেলিনার।
