মুনীর চৌধুরী নাট্যোত্সব

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:১৩
শহীদ মুনীর চৌধুরী স্মরণে তিনদিনব্যাপী নাট্যোত্সব আধুনিক বাংলা নাটকের রূপকার শহীদ মুনীর চৌধুরী স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ৫টি বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের নতুন ৫টি প্রযোজনার সমন্বয়ে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামী ৯ থেকে ১১ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় তিনদিনব্যাপী মুনীর চৌধুরী নাট্যোত্সব ২০১৪ আয়োজন করা হয়েছে।