কেভিন পিটারসেন: এবার মেলবোর্ন স্টার্সে?

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০০
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লীগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন পিটারসেন। অস্ট্রেলিয়ান ওয়েবসাইট ক্রিকেট ডট কম-এ প্রকাশিত খবরে বলা হয়, ‘মেলবোর্ন কর্তৃপক্ষ ইতিমধ্যেই পিটারসেনের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। অবশ্য বিগ ব্যাশের কঠিন সময়সীমা অনুসারে এ ধরনের কোন চুক্তি হওয়া প্রায় অসম্ভব।’ ক্রিকেট ডট কম স্টার্সের প্রধান নির্বাহী ক্লিন্ট কুপারের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘পিটারসেনের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। যা থেকে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যেটা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’ অপরদিকে অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল টেন প্রকাশিত খবরে বলা হয়েছে, পিটারসেন নিজেই মেলবোর্নের খেলোয়াড়দের কাছে তার সেখানে খেলার ইচ্ছার কথা বলেছেন। অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজে লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হওয়া ফ্রি এজেন্ট পিটারসেন বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে দিল¬ী ডেয়ারডেভিলসের হয়ে খেলছেন।-বাসস