হেলথ কমিউনিকেশন স্প্রিংবোর্ড উদ্বোধন

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৩
স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্্ (বিসিসিপি) এবং বাংলাদেশ নলেজ ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভের (বিকেএমআই) যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ হেলথ কমিউনিকেশন স্প্রিংবোর্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউএসএআইডি’র গ্লোবাল প্রজেক্ট হেলথ কমিউনিকেশন ক্যাপাসিটি কোলাবরেটিভ (এইচসি৩)-এর আওতায় বিসিসিপি ও জনস্্ হপকিন্স ইউনিভার্সিটি সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্্ (জেএইচইউ. সিসিপি) যৌথভাবে বিকেএমআই প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত অনলাইনে সদস্য হয়ে স্প্রিংবোর্ড উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইউএসএআইডি’র জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা অফিসের পরিচালক মেলিসা জোনস্্ । বিসিসিপি এই স্প্রিংবোর্ডের এশিয়া অঞ্চলের সেক্রেটারিয়েট হিসেবে কাজ করবে। -প্রেস বিজ্ঞপ্তি