রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৫
মো. জনাব আলী টাঙ্গাইলে নাগরপুর উপজেলার বনগ্রাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও গয়হাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জনাব আলী (৭৮) ডায়বেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।