শোক সংবাদ

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৫
শফিয়ার রহমান নীলফামারীতে ভাষাসংগ্রামী শফিয়ার রহমান (৮২) বার্ধক্যজনিত কারণে গতকাল শহরের উকিল পাড়ায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। শহরের ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজা শেষে ডাকবাংলা কবরস্থানে তাকে দাফন করা হয়। মিজানুর রহমান মুনজু বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সাবেক সদস্য গোড়গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মুনজু (৪৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। হাজী মোঃ আঃ হাদি দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুবের বাবা হাজী মোঃ আঃ হাদি (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল শহরের আরামবাগে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী গভীর শোক প্রকাশ করেছেন।