বাঁচাও কর্ণফুলী

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:৪৬
চট্টগ্রাম অফিস \ কর্ণফুলী নদীকে অবৈধ দখলদার ও দূষণমুক্ত রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সাম্পান র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনভুক্ত বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে। র্যালিতে জেলার বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক সাম্পান অংশগ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্ণফুলীকে রক্ষার ব্যবস্থা না নিলে আগামীতে এর অবস্থা হবে ঢাকার বুড়িগঙ্গার মত