বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন আজ শনিবার। রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান জানান, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।