নগরীর ২৫ নং ওয়ার্ড আদর্শ সড়কে প্রবাসীর বাড়ি (নাবিলা ভিলা) থেকে অভিনব কায়দায় চোর ২৬ ভরি স্বর্ণালংকার , ৮৮ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। চোরের দেয়া চেতনা নাশক সেবনে ফ্ল্যাটের ৩ সদস্য অসুস্থ হয়ে পড়ে। প্রবাসী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী নূপুর বেগমকে মুমূর্ষু অবস্থায় শুক্রবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহাঙ্গীর হোসেনের মা রেনু বেগম জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জের বাসিন্দা পরিচয়ে খোকন ও নাজমা নামে এক দম্পতি চলতি মাসের ১ তারিখে বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। ভাড়াটিয়া খোকন ছোট পিকআপ ভ্যানে মালামাল বহনের কাজ করে বলে বাড়িওয়ালাকে জানায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় খোকন বাসায় না ফেরার কথা বলে স্ত্রী নাজমাকে বাড়ির মালিকের বাসায় ঘুমাতে পাঠায়। রাত সাড়ে ৮ টার দিকে নাজমা হালকা নাস্তা ও কোমল পানীয় পান করতে দেয় নূপুর বেগমসহ পরিবারের সদস্যদের।
