বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে
বাংলা দ্বিতীয়পত্র
আতাউর রহমান সায়েম
শিক্ষক ,বাংলা
অধ্যায়: শব্দ
এক কথায় উত্তর দাও:
১. কয়েকটি ধ্বনি মিলে যখন কোন অর্থ প্রকাশ করে তখন তাকে কী
বলে?
উ: শব্দ।
২. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
উ: তিনটি।
৩. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে
কী বলে?
উ: পারিভাষিক শব্দ।
৪. ‘চৌহদ্দী’ শব্দটি কোন ধরনের? উ: মিশ্র।
৫. এক অক্ষর বিশিষ্ট শব্দ সব সময় কী হয়?
উ: দীর্ঘ হয়।
৬. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে? উ: প্রাতিপদিক।
৭. বাক্যের ক্ষদ্রতম একক কী?
উ: শব্দ।
৮. ‘হাসপাতাল’ কোন শ্রেণীর ভাষা বা ভাষার শব্দ?
উ: পরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ।
৯. প্রাতিপদিক কী?
উ: বিভক্তিহীন নাম শব্দকে বলা হয়।
১০. ধ্বনি বা ধ্বনি সমষ্টির শব্দ হওয়ার পূর্বশর্ত কী?
উ:অর্থপূর্ণ হওয়া।
১১. ‘খ্রিস্টাব্দ’ কোন কোন ভাষার শব্দ মিলে মিশ্র শব্দ?
উ: ইংরেজি + তত্সম
১২. সাধারণত কোন কোন ক্ষেত্রে পারিভাষিক শব্দ ব্যবহূত হয়?
উ: দাপ্তরিক ও বৈজ্ঞানিক।
১৩. মিশ্র শব্দ ‘চৌহদ্দী’তে কোন কোন ভাষার শব্দ মিলিত হয়েছে?
উ: ফারসি + আরবি।
১৪. উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উ: পাঁচটি।
১৫. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ?
উ: ফরাসি।
১৬. ‘রিক্সা’ কোন ভাষার শব্দ?
উ: জাপানি।
১৭. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
উ: ফারসি।
১৮. ‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
উ: পাঞ্জাবি।
১৯. ‘হাত’ শব্দটি কোন শ্রেণীর?
উ: তদ্ভব।
২০. বাংলা ভাষার আগত ফারসি শব্দগুলো প্রধানত কয় ভাগে বিভক্ত?
উ: তিন ভাগে।
২১. ‘রেস্তোরা’ কোন ভাষার শব্দ? উ: ওলন্দাজ।
২২. ‘পাউরুটি’ শব্দটি কোন ভাষার? উ: পর্তুগিজ।
২৩. ‘বালতি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উ: পর্তুগিজ।
২৪. ‘হরতাল’ কোন ভাষার শব্দ? উ: গুজরাটি।
২৫. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উ: আরবি।
২৬. তদ্ভব কোন ধরনের শব্দ ?
উ: পারিভাষিক।
২৭. অনার্য জাতির ব্যবহূত শব্দগুলোকে কী বলে?
উ: দেশি শব্দ।
২৮. ‘পোশাক’ কোন ভাষা থেকে আগত শব্দ?
উ: সংস্কৃত।
২৯. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর?
উ: মিশ্র।
৩০. প্রত্যয়, উপসর্গ, সন্ধি বা সমাসযুক্ত শব্দকে কী বলা হয়?
উ: সাধিত শব্দ।
৩১. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কী বলে?
উ: মৌলিক শব্দ।
৩২. যে সব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থ পাওয়া যায়, সেগুলোকে কোন শব্দ বলে?
উ: সাধিত শব্দ।
৩৩. সাধিত শব্দ কীসের দ্বারা নিস্পন্ন হতে পারে ?
উ: সমাস, প্রত্যয় ও উপসর্গ।
৩৪. নীলাকাশ সাধিত শব্দটি কীসের মাধ্যমে নিস্পন্ন হয়েছে ?
উ: সমাসের দ্বারা।
৩৫. ভাষার মূল উপকরণ কোন ধরনের শব্দ ?
উ: মৌলিক শব্দ।
৩৬. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ?
উ: তিন।
৩৭. ‘পঙ্কজ’ কোন জাতীয় শব্দ ? উ: যোগরূঢ় শব্দ।
৩৮. গায়ক = গৈ + অক ,অর্থ: গান করে যে, কোন শব্দের উদাহরণ?
উ: যৌগিক শব্দের।
৩৯. ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ ? উ: রূঢ়ি।
৪০. ‘রাজপুত্র’ শব্দের ব্যুত্পত্তিগত অর্থ কী ? উ: রাজার পুত্র।
৪১. যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে ?
উ: যৌগিক শব্দ।
