মা দিবস স্পেশাল

আপডেট : ১০ মে ২০১৪, ১৯:০৬
যারা এক সময় নানান ভঙ্গিতে ফটোশুট করে বিমোহিত করেন দর্শকদের। তারাই যখন স্বামী-সংসার সন্তানে প্রবেশ করেন, তখনকার ছবির ভঙ্গি আমূল বদলে যায়। তারকাদের এই অন্য সৌন্দর্য্যের পাশাপাশি নিজের উত্তর প্রজন্মকে কোন পেশায় দেখতে চান তা নিয়ে হলিউডের অ্যাঞ্জেলিনা জোলি, আমাদের বিপাশা হায়াত ও বলিউডের ঐশ্বরিয়া রায় এই তিন মা বলেছেন। মা দিবসের বিশেষ বিনোদন প্রতিদিনের আয়োজনে তাদের কথা তুলে ধরা হলো পাঠকদের জন্য। ‘আমায় দেখে ওরা শিখুক’ অ্যাঞ্জেলিনা জোলি তার কন্যা ভিভিয়ানকে কোলে নিয়ে এক অর্থে সারা বিশ্ব ঘুরেছেন। কোলে চড়ে, হাঁটাহাঁটি বা ঘোরাঘুরির দৃশ্যও সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে। হলিউড অভিনত্রীই তিনি শুধু নন। বিশ্বেও প্রভাবশালী নারী চরিত্র তিনি। প্রখ্যাত সমাজকর্মী জোলি সম্প্রতি এক সাক্ষাত্কারে অবশ্য মজার এক কথা বলেছেন। তিনি বলেছেন আমি মূলত কখনও ভাবিনি আমার এতগুলো সন্তান (দত্তক) থাকবে। ব্র্যাডপিটকে নিয়ে গোছালো সংসার করব। আসলে কোনো কিছু ভেবে এগোয় না। আমি শুধু ভেবেছি আমি সবার উপকার করব। কিছু একটা দৃষ্টান্ত রেখে যাব। আমার সন্তানদেরও এই শিক্ষাটাই দিতে চেষ্টা করি। সেটা অভিনয় নিয়েই করতে হবে তা নয়। যেকোনো পেশাতেই নিজের সামাজিক কমিটমেন্ট রক্ষা করা যায়। ০০০০ ‘ওদের ইচ্ছে স্বাধীন বড় হতে দেবো’ আমাদের শোবিজ অঙ্গনে সবচেয়ে পরিপাটি ইমেজ নিয়ে যিনি কাজ করছেন, তিনি বিপাশা হায়াত। একই সাথে স্বামী-সংসার-সন্তান পাশাপাশি অভিনয়, নির্দেশনা, লেখালেখি, আঁকাআঁকির সহজাত চলাচলে নিজেকে স্বাচ্ছন্দ্যে রেখেছেন। মা দিবসে এখন তাই গুণী এই অভিনেত্রী দ্বৈত ভূমিকায় থাকতে হয়। নিজের সন্তানদের কাছ থেকে যেমন শুভেচ্ছা গ্রহণ করেন। তেমনি নিজের মায়ের সাথে সময় কাটাবেন এদিনটায়। কিছুদিন আগে নিজের চিত্র প্রদর্শনীর পর এবারে আসছে ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। নিজের পেশায় সন্তানদের রাখবেন কি না এমন প্রশ্নে বিপাশা বলেন, ‘আমার বাবা-মাও কখনও আমাকে চাপ দেননি, নিজের পেশা বাছাইয়ের ক্ষেত্রে। আমিও দিতে চাই না। তবে আমার দুই সন্তানই দারুণ মেধাবী। ওরা নিজেরাই নিজেদের পথ বেছে নেবে। আর শোবিজে কাজের ক্ষেত্রে স্বামী-সংসার ব্যবস্থাপনা প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমার মনে হয় এটা একেবারেই নিজের ওপরে। কাজটাকে ঘরের ভেতরে আর ঘরটাকে কাজের ভেতরে না জড়ালেই মনে হয় হয়ে যায়। তবে আমার সন্তান কোলে আমিই যেন আমার সবচেয়ে চিরসুখী ছবি।’ ০০০০ ‘আমার সবচেয়ে প্রিয় ফ্রেম’ নিজের সন্তান কোলে নিয়ে সবসময় ঘুরতে পছন্দ করেন ঐশ্বরিয়া রায় বচ্চনও। এ প্রসঙ্গে মিড ডে-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমার কোনো জড়তা নেই আরাধ্যকে কোলে নিয়ে ঘুরতে বা কোনো পার্টিতে হাজির হতে। এখন তো ও বেশ বড় হয়েছে। খুব একটা কোলেও থাকতে চায় না। তবে আমি মনে করি, সন্তান কোলে মায়ের দৃশ্য সবচেয়ে ক্লাসিক ও গ্ল্যামারাস। আমি তাই আরাধ্যকে ওর বাবার কোলেও খুব কমই দিই।’ সন্তানকে নিজের পেশায় আনবেন কি না এ প্রসঙ্গেও বলেন, ‘আসলে এটা এ যুগের সন্তানদের নিয়ে বলা মুশকিল। আমার মনে একটা ইচ্ছে আছে। কিন্তু সেটা আমার মনের ভেতরেই রাখতে চাই। যদি বাস্তবতায় না মিলে! আমি আমার এই ইচ্ছেটা শুধু আরাধ্যর কাছেই জানাতে চাই।’