‘মাকে নিয়ে ডকু ফিল্ম বানাবো’

আপডেট : ১০ মে ২০১৪, ১৯:০৭
বরাবরই মা ভক্ত অভিত্রীে-নির্দেশক হূদি হক। পাশের ছবিতে শৈশবের হূদিকে কোলে নিয়ে মা লাকী ইনাম। মঞ্চের অন্যতম এই অভিনেত্রীকে নিয়ে এবারে ডকুফিল্ম তৈরির ইচ্ছে প্রকাশ করলেন মেয়ে হূদি হক। সম্প্রতি চ্যানেল আইতে তার পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। নতুন কাজ প্রসঙ্গে হূদি বলেন, ‘আমি বরাবরই ভিন্ন ঢঙের কাজ করেই স্বচ্ছন্দ থাকতে চাই। এবারে আমার মায়ের কর্মজীবন নিয়ে একটি ফিল্ম বানানোর ইচ্ছে আছে।’