আজকের নাটক

আপডেট : ১০ মে ২০১৪, ১৯:০৮
ইচ্ছেঘুড়ি এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ইচ্ছেঘুড়ি’। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাব্বির, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটোয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা প্রমুখ। নীড় খোঁজে গাংচিল এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে মোহন খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’। ধারাবাহিকে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। এবং ক্লাসের বাইরে স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবং ক্লাসের বাইরে’ আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। আজকের পর্ব সাজানো হয়েছে গাজীপুরের মুক্তিযোদ্ধা কলেজকে নিয়ে। জারিন শাকিলার উপস্থাপনার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।