মূসক প্রশাসনের আধুৃনিকায়নে বিশ্বব্যাংকের ৬ কোটি ডলার ঋণ অনুমোদন

আপডেট : ১০ মে ২০১৪, ২০:০৮
মূল্য সংযোজন কর (মূসক) প্রশাসনের আধুনিকায়নের প্রকল্পে ৬ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। ওয়াশিংটনস্থ প্রধান কার্যলয়ে গতকাল এ অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় রয়েছে অটোমেশন, অনলাইন মূসক করদাতা সেবা এবং মূসক প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২০১৫ সালের মধ্যে নতুন মূসক আইন কার্যকর করাসহ এ প্রকল্পের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হবে। প্রকল্পের মাধ্যমে ২০১৯ সালের মধ্যে মোট দেশজ আয়ে (জিডিপি) মূসকের অবদান অন্তত এক শতাংশে উন্নীত করা হবে। এসময়কালে সক্রিয় নিবন্ধিত করদাতার সংখ্যা বর্তমানের ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজারে উন্নীত করার পরিকল্পরা রয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট বলেছেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কর আদায়ের পরিমান অনেক কম। এ প্রকল্পের অটোমেশনের মাধ্যমে মূসকদাতারা কর প্রদানে উত্সাহিত হবেন। বিশ্বব্যংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডা) মাধ্যমে দেয়া এই ঋণের সুদহার দশমিক ৭৫ শতাংশ যা ১০ বছর রেয়াতসহ ৪০ বছরে পরিশোধ করতে হবে।