ট্রেনের গতি ঘন্টায় ৩ হাজার কিলোমিটার!
ট্রেনের গতি যদি ঘণ্টায় ৩ হাজার কিলোমিটার হয় তবে তাতে চড়তে কেমন লাগবে? এটি অনেক দূরের কল্পনা মনে হলেও চীনের একজন গবেষক ভবিষ্যতে এমন ট্রেনের কথাই শোনালেন। সিচুয়ান প্রদেশের চেংদু শহরের সাউথওয়েস্ট জিয়াতং ইউনির্ভাসিটির সহযোগী অধ্যাপক দেং জিগ্যাঙ্গ প্রথমবারের মতো মানববাহী চৌম্বক প্রযুক্তিনির্ভর এই অতিগতি সম্পন্ন ট্রেনের সম্ভাব্য পরিকল্পনা ও প্রযুক্তি তুলে ধরেন। বর্তমানে সাংহাইয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চৌম্বক ট্রেন চলাচল করে। এই ট্রেনের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪৩১ কিলোমিটার। —এনডিটিভি
পারিবারিক কলহ মৃত্যুর ঝুঁকি বাড়ায়
বাবা-মা, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে অবিরাম ঝগড়াঝাটি মধ্য বয়সে মানুষের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন ড্যানিশ গবেষকরা। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩৬ থেকে ৫২ বছর বয়সী ৯ হাজার ৮৭৫ জন নারী-পুরুষের ওপর এ নিয়ে গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন। —বিবিসি
