খাল আছে পানি নেই

আপডেট : ১০ মে ২০১৪, ২১:৫২
উখিয়ার ৮টি খালসহ বিভিন্ন জলাশয় ভরাট হয়ে পুরোপুরি শুকিয়ে গেছে। অধিকাংশ খালের বুকে শাকসবজি চাষাবাদ করা হচ্ছে। প্রচণ্ড তাপদাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অভিজ্ঞজনেরা বলছেন, নির্বিচারে পাহাড় কর্তনের ফলে বর্ষায় পাহাড়ি ঢলের সাথে নেমে আসা বালি মাটিতে খাল ভরাট হয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়া চাকবৈঠা ডিগলিয়া খালের এ ছবিটি তুলেছেন উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা রফিক উদ্দিন বাবুল