যশোর রেল জংশন থেকে ৩০টি হাতবোমা উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৪, ২১:৫৩
যশোর রেলওয়ে জংশন থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার ভোররাতে রেলওয়ে জংশনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীরা যশোর রেলওয়ে জংশনের প্লাটফর্মের পাশে একটি ব্যাগে বোমাগুলো রেখে যায়। র্যাব গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৩০টি বোমা উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।