রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১৪
আব্দুস সালাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (৫৮) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত থাকা অবস্থায় উন্নত চিকিত্সার জন্য ঢাকায় যাওয়ার পথে গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়ে রেখে গেছেন। দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।