আশুলিয়ায় একটি পোশাক কারখানায় স্টোর রুমের দেয়াল ধ্বসে পাঁচ শ্রমিক আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গৌরীপুর এলাকায় ইউনাইটেড কালচার এ্যাপারেলস্ (ইউনিট-২) পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশ-১ এর উপ-পরিচালক জানান, আশুলিয়ার গৌরীপুর এলাকায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত ওই পোশাক কারখানার স্টোর রুমের দেয়াল হঠাত্ ধ্বসে পড়ে।এতে বিকট শব্দ হলে কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।এ সময় শ্রমিকরা ভয়ে কারখানা থেকে বের হতে না পেরে ভবনে আটকা পড়ে। খবর পেয়ে ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে কারখানা থেকে উদ্ধার করে। এর আগে ৫-৭ জন শ্রমিক তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হয়। ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
