বরিশালে নজরুল উত্সব উদ্বোধন

আপডেট : ১০ মে ২০১৪, ২৩:৪১
নগরীর সেলিব্রেশন পয়েন্টে গতকাল শনিবার বিভাগীয় নজরুল উত্সবের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমী ও নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ যৌথভাবে এ উত্সবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ বরিশাল জেলা সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সংস্কৃতিজন এডভোকেট মানবেন্দ্র বটব্যাল। বিশেষ অতিথি ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, উপদেষ্টা প্রফেসর শামসুদ্দিন খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল।