আজকের রাশিফল

আপডেট : ১১ মে ২০১৪, ১৯:৪১
আজ ২৯ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১২ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার:শুক্র ও বৃহস্পতিবার। শুভরত্ন: হীরা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে: আপনি আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। নিজস্ব ধ্যান ধারণা ও পরিকল্পনা দ্বারা আপনার জীবন নিয়ন্ত্রিত। আপনি মিশুক ও সামাজিক। তবে নেতৃত্ব করতে চান। তাই জনজীবনের প্রতি আপনার আকর্ষণ প্রবল। যেকোন অন্যায়-অবিচার আপনাকে ক্ষুব্ধ করে। আপনি প্রতিবাদ করেন। তাই আপনাকে অনেক শত্রুতার মোকাবিলা করতে হতে পারে। সাফল্যলাভের জন্য প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য পাওয়া আপনার জন্যে সহজ হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ফ্লোরেন্স নাইটিংগেল, ঐতিহাসিক ইবন আল আথির, পদার্থ বিজ্ঞানী উইলিয়াম ফান্সিস জুকি প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ রাজনীতিক কর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। জনসংযোগ বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করুন। পরিশ্রম বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায়িক বাধা কমে আসবে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কোনো বন্ধুর দ্বারা আজ উপকৃত হতে পারেন। ভ্রমণ যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। আয়ের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। শরীর ভালো যাবে না। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। মন চঞ্চল হতে পারে। অর্থ ব্যয়ের ব্যাপারে সংযমি হওয়ার চেষ্টা করুন। কোনো খবরে বিচলিত বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য আসতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে। আত্মীয়-স্বজনদের সাথে ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আত্মীয়দের কোনো সমস্যার সমাধান হতে পারে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট আত্মীয়ের কাছে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পাবেন। শরীর মোটামুটি ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যাওয়ার সুযোগ পেতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। কর্মস্থলে উপরন্তু কর্মকর্তার সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। অসতর্কতার জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আবেগের বসে কোনো কাজ করা ঠিক হবে না। আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আজ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সময় মত সিদ্ধান্ত নিতে না পারায় সুযোগ হারাতে পারেন। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। বাহুল্য ব্যয় পরিহারের চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।