নারীদের জীবনের মূল্য এতই কম?

আপডেট : ১১ মে ২০১৪, ১৯:৪৫
আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বিবাহ বিচ্ছেদের ঘটনায় আমাদের দেশের নারীদেরকে তাদের ন্যায্য অধিকার বা প্রাপ্য থেকে ভীষণ ভাবে বঞ্চিত করা হয়। শুধু তাই নয় বিবাহ বিচ্ছেদের পর একটি নারীর জীবনে অনিশ্চয়তা, দু:সহযন্ত্রণা, অসহনীয় কষ্ট নেমে আসে তা ভাষায় প্রকাশ করার মত নয়। সবার কথা হয়ত সবাই জানেন না অথবা রাখেন না। আমাদের দেশে নারীদের জীবনের নিরাপত্তা এবং তাদের মূল্যবান জীবনের মূল্য কি আমরা দিতে পারছি। একটি মেয়েকে বিয়ে দিতে মেয়ের পরিবারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। নারীর দাম্পত্য জীবনের নিরাপত্তা হিসেবে কাবিন ধার্য্য করা হয়। কোন কারনে বিবাহ বিচ্ছেদ ঘটলে নারী তার প্রাপ্য কাবিনের টাকা পায়না। একটি মেয়েকে শিশুকাল থেকে লালন পালন করে লেখা পড়া শিখিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দেয়ার পরও নানা কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থ্যায় মেয়েদের জীবনের মূল্য সঠিকভাবে মূল্যায়ন করে না।