কোনো ধরনের জুতা না পড়ে স্রেফ খালি পায়ে হেঁটে হেঁটে যিনি গিনেজ রেকর্ড গড়ার কীর্তি দেখিয়েছেন তিনি হলেন জার্মানির মাইকেল এসিং। জার্মানির উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত হেঁটে পার হওয়ার এই মিশনে এসিং দেশটির ফ্লেন্সবার্গ থেকে এফরিনজেন-কার্চেন পর্যন্ত মোট ১,৪৮৮.০৯ কিলোমিটার বা ৯২৪.৬৫ মাইল পথ খালি পায়ে পাড়ি দেন। আর এজন্য সবমিলিয়ে তিনি হাঁটেন তিন মাস এক সপ্তাহ। অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের উদ্যোগের পেছনে তহবিল সংগ্রহ বা রেকর্ড গড়ার মতো প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ থাকলেও এসিং জানান, জীবনে সত্যিকার কোনো পাগলামী ঘটিয়ে দেখার ইচ্ছা থেকেই নাকি এভাবে হেঁটেছেন তিনি!
