নবম-দশম শ্রেণির বাংলা

আপডেট : ১১ মে ২০১৪, ২০:১১
সমাস (তত্পুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব) ১.তত্পুরুষ সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? উ: পরপদের। ২.তত্পুরুষ সমাস কয় প্রকার? উ: ৯ প্রকার ৩.নিমিত্তার্থে কোন তত্পুরুষ সমাস হয়? উ: ৪র্থী। ৪.‘তত্’ শব্দের আভিধানিক অর্থ কী? উ: তার ৫.ব্যাপ্তি অর্থে কোন তত্পুরুষ সমাস হয়? উ: ২য়া। ৬.যে তত্পুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া বিভক্তির লোপ পায় না, তাকে কোন সমাস বলে? উ: অলুক তত্পুরুষ। ৭.‘রাজপথ’ -এর সঠিক ব্যাসবাক্য কী হবে? উ: পথের রাজা। ৮.কৃদন্ত পদের সাথে যে সমাস হয়, তাকে কোন সমাস বলে? উ: উপপদ তত্পুরুষ। ৯.‘ছাগদুগ্ধ’ -এর ব্যাসবাক্য কী হবে? উ: ছাগীর দুধ ১০. তত্পুরুষ সমাসে পূর্বপদে কোন বিভক্তি পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে? উ: ২য়া-৭মী বিভক্তি পর্যন্ত। ১১.‘নির্ভুল’ কোন সমাসের উদাহরণ? উ: নঞ তত্পুরুষ ১২.নির্জন কোন সমাসের উদাহরণ? উ: নঞ তত্পুরুষ ১৩.‘বহুব্রীহি’ শব্দের অর্থ কী? উ: বহুধান ১৪.পূর্বপদে বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে কোন বহুব্রীহি বলে। উ: বহুব্রীহি/সমানাধিকরণ। ১৫. ক্রিয়ার পারস্পরিকতা অর্থে কোন বহুব্রীহি হয়? উ: ব্যাতিহার বহুব্রীহি ১৬. নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি কোন পদ হয়? উ: বিশেষণ পদ। ১৭. অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি কোন পদ হয়? উ: বিশেষণ পদ। ১৮. ‘আশীবিষ’ অর্থ কি? উ: ভুজঙ্গ ১৯. যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে তৃতীয় পদকে বৃঝায়, তাকে কি বলে? উ: বহুব্রীহি সমাস ২০. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের একটি উদাহরণ? উ: দ্বীপ ২১. ‘জায়া’ শব্দটি বহুব্রীহি সমাসে কী হয়? উ: জানি। ২২. ‘গায়ে-হলুদ’ এর ব্যাসবাক্য নির্ণয় কর। উ:গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। ২৩. অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? উ: পূর্বপদ। ২৪. উপগ্রহ, উপপদী কোন অর্থে অব্যয়ীভাব? উ: ক্ষুদ্রার্থে ২৫. দিনদিন = প্রতিদিন- কোন অর্থে অব্যয়ীভাব? উ: বিপসা ২৬. অরক্তিম কোন অর্থে ব্যবহূত হয়? উ: ঈষত্ ২৭. কেবলমাত্র অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্য গঠিত হয় কোন সমাসে? উ: অব্যয়ীভাব ২৮. ‘প্রপিতামহ’ কি অর্থে অব্যয়ীভাব সমাস? উ: দূরবর্তী ২৯. লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? উ: ব্যাতিহার বহুব্রীহি ৩০.‘পদ্মালাভ’ কোন সমাসের উদাহরণ? উ: ব্যাধিকরণ বহুব্রীহি ৩১. পরিভ্রমণ কোন কোন সমাসের উদাহরণ? উ: প্রাদি+অব্যয়ী ৩২. ‘চিরসুখী’ এর ব্যাসবাক্য কী হবে? উ: চিরকাল ব্যাতিহার ৩৩. ‘কানাকানি’ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? উ: ব্যাতিহার ৩৪. ‘উপজেলা’ সমস্ত পদটির ‘উপ’ পূর্ব পদটি কী অর্থে ব্যবহূত হয়েছে? উ: সাদৃশ্য ৩৫. ‘অনুধাবন’ সমস্ত পদটির ‘অনু’ পূর্বপদটি কি অর্থে ব্যবহূত হয়েছে? উ: পশ্চাত্ ৩৬. অপ্রধান সমাস কয়টি? উ: ৪ টি।