একাধিক চলচ্চিত্রে মিশু

আপডেট : ১১ মে ২০১৪, ২০:৩২
এ সময়ের তরুণ অভিনেত্রী ও মডেল মিশু চৌধুরী। সমান তালে ব্যস্ত আছেন ছোটপর্দা ও বড়পর্দার কাজ নিয়ে। পাশাপাশি করছেন বিজ্ঞাপনও। একে একে ভালো কিছু কাজের মাধ্যমে অল্প সময়েই দর্শক ও পরিচালকদের নজর কেড়েছেন মিশু। বর্তমানে ‘তোমার অরণ্য দিনে’, ‘রঙ’, ‘জীবন সংসার’সহ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘প্রাণ দুধ’ ও ‘বাল্য বিবাহ প্রতিরোধ’ শিরোনামে বিজ্ঞাপনে কাজ করলেন। সম্প্রতি ‘লেডি অ্যাকশেন’ ও বেশ কয়েকটি ছবিতে চুক্তি স্বাক্ষর করেছেন মিশু। শীঘ্রই ছবিগুলোর শুটিং শুরু হবে। তাছাড়া মিশুর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয় প্রসঙ্গে মিশু বলেন, ‘আসলে বেশ চড়াই-উত্রাই পেরিয়ে আজকে আমার এই অবস্থান। আমার পুরোটা উত্সর্গ করেই আমি কাজ করি। তাই হয়তো দর্শকদের এত ভালোবাসা পেয়ে আজ এই অবস্থানে আছি।’