এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা ও গেট টুগেদার সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদদীন আহমাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হকসহ প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ
সম্প্রতি ঢাকায় ফার্স্ট লীজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এর ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ.কিউ.এম.ফারুক আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন। ২০১৩ সালের জন্য ১০% স্টক ডিভিডেন্ট এবং “ফার্স্ট লীজ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ” এর নাম পরিবর্তন করে “ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড” নাম করণের প্রস্তাব অনুমোদন করা হয়
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘সনি-র্যাংগ্স’ এর অঙ্গ প্রতিষ্ঠান-আর ই এল পেট্রো ক্যামিকেলস্ লিমিটেড বাংলাদেশের বাজারে ইতালির eni লুব্রিক্যান্ট এর বাজারজাত করণের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইটালকো (ফার ইস্ট) প্রা: লি: -এর পরিচালক পাউলো সিকামোর, র্যাংগস গ্রুপের চেয়ারম্যান আকতার হোসেন উপস্থিত ছিলেন
