আইনের শাসন নিশ্চিত করা না গেলে দেশ ভয়াবহ পরিস্থিতিতে পড়বে

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৪৬
আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, আইনের শাসন নিশ্চিত করা না গেলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আইন সবার জন্য সমান। যিনি অপরাধী, তিনি যে দলের লোক হোক না কেন, যতবড় শক্তিশালী হোক না কেন, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রভাবশালী ব্যক্তি, যারা অপরাধ করেন তাদের বিচার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। সাতক্ষীরায় নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার দুপুরে সাতক্ষীরা অফিসার্স ক্লাবে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় বেসরকারি সংস্থা স্বদেশ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র।