গাংনী উপজেলার আমতৈল গ্রামে দোকান ভাংচুর ও লুটপাটের পর ৪ বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগ ক্যাডাররা। স্থানীয় ও আহতদের পরিবার সূত্র জানায়, শনিবার রাতে আমতৈল গ্রামের বিএনপি কর্মী সাদ আহমেদের চায়ের দোকানে বিএনপির আরো তিন কর্মী জাহিদুল ইসলাম, বিল্লাল হোসেন ও আমিরুল ইসলাম চা পান করছিলেন। এসময় একই এলাকার আওয়ামী লীগ কর্মী নুহু, আক্তার ও তৈলউদ্দীনের নেতৃত্বে কয়েকজন সেখানে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। তারা সাদ আহমেদসহ ৪ বিএনপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে সাদ আহমেদের হাত ভেঙ্গে যায়।
