হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে ডাকা টানা তিন দিন পরিবহন ধর্মঘট চলার পর অবশেষে গত শনিবার রাত থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘট প্রত্যাহারের ফলে গত শনিবার রাত থেকে আবার সকল রুটে বাস ও কোচ চলাচল শুরু হয়েছে।
