আজ সুজানগরে গণহত্যা দিবস

আপডেট : ১১ মে ২০১৪, ২১:৫০
আজ ১২ মে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী তাদের দোসরদের সহযোগিতায় সাতবাড়ীয়া ইউনিয়নের নিরীহ মানুষের উপর হামলা চালায়। তাছাড়া ৬৬’র দফা আন্দোলন এবং ছাত্রদের ১১ দফা আন্দোলনে সাতবাড়ীয়ার সর্বস্তরের জনতা তথা সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে। সে কারণে পাকহানাদার বাহিনী ওই দিন উক্ত ইউনিয়নের কুড়িপাড়া, নিশ্চিন্তপুর, কাচুরী, তারাবাড়ীয়া, ফকিত্পুর, সাতবাড়ীয়া, নারুহাটি, কন্দর্পপুর, সিন্দুরপুর, হরিরামপুর, ভাটপাড়া, এবং গুপিনপুরসহ ১৫/২০টি গ্রামে অপারেশন চালিয়ে গণহত্যা করে।