কেস্টার একনের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়ন গতকাল রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় ৫-১ গোলে পরাজিত করলো উত্তর বারিধারা ক্লাবকে। পেশাদার লিগে এটি পঞ্চম হ্যাটট্রিক।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগের দ্বিতীয় পর্বের এ খেলায় নাইজেরিয় ফরোয়ার্ডটি ৫, ২১ ও ৫১ মিনিটে হ্যাটট্রিকটি পূর্ণ করেন। ৪০ ও ৪৫ মিনিটে অপর দুই গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।
বারিধারার সান্ত্বনার গোলটি করেন সুজন বিশ্বাস। ২৯ মিনিটে এই গোলটির মধ্যদিয়ে উত্তর বারিধারা খেলায় ফেরার আশা জাগালেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। ব্রাদার্স এ জয়ে ১৪ খেলা শেষে ২২ পয়েন্ট পেলো। সমানসংখ্যক খেলায় বারিধারার ক্লাবটির সংগ্রহ কেবল ১০ পয়েন্ট। মাঝে দুইদিন বিরতির পর গতকাল থেকেই আবার লিগের খেলাগুলো শুরু হয়।
আজকের খেলা
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-টিম বিজেএমসি (বিকেল ৫-৩০)।
