সেনবাগ সেতুবন্ধন সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

আপডেট : ১১ মে ২০১৪, ২২:১৪
নোয়াখালীর ঢাকাস্থ সেনবাগ সেতুবন্ধন বহুমুখী সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চুর সভাপতিত্বে সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান মঞ্জুসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাধারণ সভায় পরবর্তী ৩ বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু। এছাড়া নির্বাচিত হয়েছেন মো. সালেহ আহম্মেদ সহ-সভাপতি, মো. সামছুল হক সাধারণ সম্পাদক প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি