বাংলাদেশি বংশোদূ্ভত কানাডার নাগরিক মানওয়ার খান, ২০১৪ রয়াল ব্যাঙ্ক অব কানাডা (আরবিসি) এর কানাডিয়ান অ্যাওয়ার্ড এর জন্য শীর্ষ ২৫ এর মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। রয়াল ব্যাঙ্ক অব কানাডা প্রতি বছর ৭৫ জন শ্রেষ্ঠ কানাডীয় নাগরিকের মধ্যে ভোটের মাধ্যমে এ সম্মাননা প্রদান করে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র মানওয়ার বর্তমানে গভর্নমেন্ট অব আলবার্টার কর্মরত একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। নিপীড়ন বিরোধী কর্মী হিসাবে তার অভূতপূর্ব কর্মকাণ্ডের জন্য তিনি আলবার্টার জনগণের কাছে এবং বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি
