আ. খালেক বেপারী
বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের প্রবীণ ব্যবসায়ী আ. খালেক বেপারী (৯৬) বার্ধক্যজনিত কারণে গতকাল উপজেলার রাজ্জাকপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ৬ মেয়ে রেখে গেছেন।
মো. জালাল আহাম্মদ
পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ধর্মীয় চিন্তাবিদ মো. জালাল আহাম্মদ (৮২) ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকা অবস্থায় গত শুক্রবার ভোলার বাপ্তা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মরহুম মো. জালাল আহাম্মদ ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শাহ মতিন টিপুর বাবা।
মো. তাজুল ইসলাম সোহাগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা তাজুল ইসলাম সোহাগ (৫৪) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
