নিউজিল্যান্ডে মর্যাদাকর বক্সিং ডে টেস্ট খেলবে শ্রীলংকা। চলতি বছরের শেষদিকে বক্সিং ডে টেস্ট ম্যাচের মাধ্যমে নিউজিল্যান্ড সফর শুরু করবে শ্রীলংকা ক্রিকেট দল।
ডোমিনিয়ন পোস্ট পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ওয়েলিংটনের বেসিন রিভার্সে আগামী ২৬ ডিসেম্বর শুরু হওয়া প্রথম টেস্ট দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে লংকানরা। ১১ বছর পর বেসিন রিভার্সে প্রথমবারের মতো বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ সফরে শ্রীলংকার দুই টেস্টের সিরিজ খেলার কথা এবং কিউই পত্রিকার খবরানুযায়ী সফরের মূল সূচিতে পাঁচ ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলার কথা থাকলেও লংকানরা সাতটি ওয়ানডে খেলবে। সফরের বিস্তারিত সূচি পরে ঘোষণা করবে নিউজিল্যান্ড ক্রিকেট।-বাসস
