অভয়নগরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ শিবির নেতা গুলিবিদ্ধ

আপডেট : ১১ মে ২০১৪, ২৩:১৪
জেলার অভয়নগরে পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সোলায়মান কবির (২২) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। উপজেলার বনগ্রামে গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোলায়মান বনগ্রামের নজরুল বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ১টি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।