আজ ৩০ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৩ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ:ইউরেনাস ও শুক্র। আপনার শুভসংখ্যা:২ ও ৬। শুভবার:সোম ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও মুক্তা।
প্রকৃতিগতভাবে:আপনি ব্যতিক্রমী চিন্তা-ভাবনার প্রতি আকৃষ্ট। আপনার ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ প্রখর। আপনি মেধাবী। নতুন চিন্তা ও ভাবধারার প্রতি আপনি সহজেই আকৃষ্ট হন। তবে আপনি কারো সাথে সহজে মানিয়ে নিতে পারেন না। আর নিজের সিদ্ধান্তের সাথেও আপোস করতে পারেন না। তাই সাধারণভাবে বন্ধুর সংখ্যা কম। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনার ভাগ্যকে গভীরভাবে প্রভাবিত করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গ্রান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, বিজ্ঞানী রোনাল্ড রস, স্টিভি ওয়ান্ডার, রাষ্ট্রপতি ফখরুদ্দীন আলী আহমেদ, কমি আবু সালেহ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। চিত্ত-চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারেন। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। চিকিত্সকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পেশাগত সাফল্য পেতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অহেতুক কোনো বদনামে জড়িয়ে পড়তে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক দিক ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। আবাসিক হোটেল ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ব্যয় আধিক্যের জন্য দাম্পত্য কলহ দেখা দিতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্ম পরিবেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে কোনো গুণের স্বীকৃতি পেতে পারেন। জন্তু-জানোয়ার থেকে দূরে থাকুন। জন্তু-জানোয়ারের আক্রমণের শিকার হতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। নতুন কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য সময় শুভ নয়। শরীর খুব একটা ভালো যাবে না। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। মায়ের জন্য কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। সন্তানদের কোনো সমস্যা সমাধান হতে পারে। সন্তানদের কারো চাকরি লাভের সম্ভাবনা আছে। কোনো কারণে হতাশায় ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মক্ষেত্রে সাহসিকতার সাথে যে কেনো পরিস্থিতি মোকাবেলা করুন। আজ সবিরোধিতায় ভুগতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসা-বাণিজ্যে কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ শ্রমজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কল-কারখানায় কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। গবেষণাকর্মে কোনো ধরনের সাফল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়ীক দিক ভালো নাও যেতে পারে। বিশেষ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন। যন্ত্রপাতি বা কোনো ধারাল জিনিস ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ব্যাপারে আজ ঝুঁকি না দিলেই ভালো করবেন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি ভালো নাও যেতে পারে। বে-সরকারি চাকরিজীবীদের কোনো ঝামেলা দেখা দিতে পারে। যাত্রা থিয়েটারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ নয়। পেশাগত ক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য নাও আসতে পারে। চলচ্চিত্র পরিচালকদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। কাজকর্মে কৃত্রিম আনন্দ পাবেন। চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কারো প্ররোচণায় বিভ্রান্ত না হলেই ভালো করবেন। নিজের উপর বিশ্বাস রেখে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
