মানুষের সম্মিলিত প্রয়াসকে তুলে ধরবে ‘আমরাই পারি’

আপডেট : ১২ মে ২০১৪, ২০:২৭
‘ক্রমেই চরমভাবাপন্ন হয়ে পড়া আবহাওয়ার মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করে তুলতে মানুষ যেন একতাবদ্ধ’—লক্ষ্যকে সামনে রেখেই গত ১২ মে থেকে প্রচার শুরু হয়েছে ‘আমরাই পারি’ নামের নতুন একটি রিয়েলিটি টিভি সিরিজ। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে আট পর্বের এই অনুষ্ঠানটি নির্মাণ করেছে বিবিসি মিডিয়া অ্যাকশন। আর অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ও পুনঃপ্রচারিত হবে বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে। ্রবিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, ‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি এখানে বড় একটি বিষয়। আমরা সেই লক্ষ্যেই সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নিয়েছি।’